শুধু এক ওয়েস্ট ইন্ডিজই যা ছিল। দুবার তাদের মাটিতেই তাদের হারিয়েছে বাংলাদেশ, কিন্তু এর মধ্যে প্রথমবার তো ওয়েস্ট ইন্ডিজের দলটাকে তাদের দ্বিতীয় সারির দল বলে নাক সিঁটকানো মানুষই বেশি ছিল। ২০১৮-তে ক্যারিবীয় দ্বীপে জয়টাই যা কিছু ‘করে দেখানো’র স্বীকৃতি পায়। এর বাইরে দেশের বাইরে বাংলাদেশের সিরিজ জয় বলতে তো যাবিস্তারিত..

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ১২৪ কোটি ৮৬ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি ৭৭ লাখ ৬৬ হাজার ৯০৯টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। কোম্পানিটির  ৮১ লাখ ৪৭ হাজার ৪৯টি শেয়ারবিস্তারিত..

দুনীর্তি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম  খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে শর্ত সাপেক্ষে তার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ গণমাধ্যমকে জানান, এ মেয়াদেও আগের মতই তিনি বিদেশ যেতে পারবেন না এবং দেশে থেকেই চিকিৎসা নিতেবিস্তারিত..

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে দুদলই। তাই তৃতীয় এবং শেষ ওয়ানডে হলো সিরিজ নির্ধারণী ম্যাচ। এই ম্যাচে টসভাগ্যে হেসেছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ফলে শুরুতে ফিল্ডিং করবে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, টসে জিতলে তিনিওবিস্তারিত..

এবার শীতের কুয়াশা পায়নি রাজশাহীর আমের মুকুল। ফলে মুকুলের ভারে নুয়ে পড়েছে এ জেলার আমগাছগুলো। কোথাও কোথাও গুটি বাঁধতে শুরু করেছে। সেই সঙ্গে রঙিন স্বপ্ন উঁকি দিচ্ছে আমচাষী ও বাগান মালিকদের মনে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবার আম উৎপাদন হবে ভালো। গতবারের তুলনায় এবার ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে গুটি আসতে শুরু করেছে। তবে আম পাকবে রোজার পর। ফলে এবার আমের ভালো দাম পাবেন চাষীরা। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলা নিয়ে রাজশাহী কৃষি অঞ্চল। চলতি মৌসুমে এ চার জেলাজুড়ে আমবাগান রয়েছে ৮৪ হাজার ৩৮৮ হেক্টর। এর মধ্যে রাজশাহী জেলায় ১৭ হাজার ৯৪৩ হেক্টর জমিতে ২ লাখ ১৭ হাজার ১২৮ টন, চাঁপাইনবাবগঞ্জের ৩৪ হাজার ৭৩৮ হেক্টরে ৩ লাখ ৮২ হাজার ১১৮, নওগাঁর ২৫ হাজার ৮৫০ হেক্টরে ৩ লাখ ৪৮ হাজার ৯৭৫ ও নাটোরের ৫ হাজার ৮৫৭ হেক্টরে জমিতে ৮২ হাজার ৩৯৩ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে রাজশাহী জেলায় মোট আমবাগান ছিল ১৭ হাজার ৬৮৬ হেক্টর। ওই মৌসুমে আম উৎপাদন হয়েছিল ১ লাখ ৭৯ হাজার ৫৪০ দশমিক ৫৩ টন। ওই মৌসুমে আম বাণিজ্য হয় প্রায় ৭১ কোটি ৮১ লাখ ৬২ হাজার টাকার। অন্যদিকে ২০২০-২১ মৌসুমে আমবাগান ছিল ১৭ হাজার ৯৪৩ হেক্টর। সেবার মোট উৎপাদন হয় ২ লাখ ১৭ হাজার ১২৮ টন। প্রায় ৮৬ কোটি ৮৫ লাখ ১২ হাজার টাকার আম বিক্রি হয়েছে ওই মৌসুমে। জেলার চারঘাটের আমচাষী মজিদুল হক জানিয়েছেন, এখন সব গাছেই মুকুল। আর কয়েকদিনের মধ্যেই সরিষা দানার মতো হয়ে উঠবে। এখন সেভাবে বাগান পরিচর্যা নেই। আম গুটি হতে শুরু হলেই পুরোদমে পরিচর্যা শুরু হবে। আবহাওয়া ভালো থাকায় এবার ভালো ফলনের আশা করা যাচ্ছে। বাঘা উপজেলার আমোদপুর গ্রামের আমচাষী আব্দুল বারী বলেন, গত বছর করোনার কারণে ব্যাপক লোকসান গুনতে হয়েছে। অর্থনৈতিক স্থবিরতা, করোনার বিধিনিষেধসহ নানা কারণে ভালো দাম পাননি উল্লেখ করে তিনি বলেন, গতবার লাভ দূরে থাক, পুঁজিই উঠে আসেনি। তবে এবার পরিস্থিতি ভিন্ন। আমের মুকুলে ভরে উঠেছে অধিকাংশ গাছ। এবার আবহাওয়াও ভালো রয়েছে। তাই ভালো বাজারমূল্য পাওয়ার আশা করছি। আশার পাশাপাশি অনেকের মনে আছে শঙ্কাও। নাটোরের আমচাষী রহিম মিয়া বলেন, আমের মুকুল ভালো হলেই হয় না, প্রকৃতি যদি সহায় না হয়। কারণ শিলাবৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগ হানা দিলে একদিনেই সর্বনাশ হয়ে যেতে পারে আমচাষীদের। তবে অন্যান্যবারের তুলনায় এবার আমের ফলন নিয়ে আশাবাদী। রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলীম উদ্দিন বলেন, চলতি মৌসুমে আমের জন্য আবহাওয়া বেশ অনুকূলে রয়েছে। অন্যান্যবার কুয়াশায় মুকুলের কিছুটা ক্ষতি হলেও এবার সেটি নেই। আবার গত বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টি হওয়ায় মাটি পর্যাপ্ত পানি পেয়েছে। আবার অনেক কৃষক আমবাগানে সাথি ফসল চাষ করেছেন। এতে গাছ পর্যাপ্ত পুষ্টি পেয়েছে। এসব কারণে এবার মুকুলও বেশি দেখা যাচ্ছে, যা থেকে বাম্পার ফলনের আশা করা যাচ্ছে। এ গবেষক বলেন, গত কয়েক মৌসুমে রোজায় আম পাকছে। ফলে ক্রেতা সংকট থেকেছে। কিন্তু এবার আম পাকবে রোজার পর। তাছাড়া করোনা সংকটও প্রায় কেটে গেছে। ফলে সব মিলিয়ে এবার আমচাষীরা লাভের আশা করতেই পারেন। রাজশাহী ফল গবেষণা কেন্দ্র সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে রাজশাহী জেলায় ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আম আবাদ হয়েছে, ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ১৭ হাজার টন, যার বাজারমূল্য প্রায় ৮৬ কোটি ৮০ লাখ টাকা। গত বছর ১৭ হাজার ৬৮৬ হেক্টর জমিতে আম আবাদ হয়েছিল। হেক্টরপ্রতি গড় ফলন হয়েছিল ১১ দশমিক ৯৬ টন। মোট উৎপাদন হয়েছিল ১ লাখ ৭৯ হাজার ৫৪০ দশমিক ৫৩ টন আম, যার বিক্রয়মূল্য ছিল প্রায় ৭১ কোটি ৮১ লাখ ৬২ হাজার ১২০ টাকা।বিস্তারিত..

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশের চলচ্চিত্র শিল্পকে আরও সমৃদ্ধ করার অংশ হিসেবে জেলা এবং উপজেলা পর্যায়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সিনেমা হল বা সিনেপ্লেক্স স্থাপনের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তিনি বলেন, ‘এখন তথ্য প্রযুক্তির যুগ। চলচ্চিত্র শিল্প ছিল অ্যানালগ যা আমি ডিজিটাল করতে চাই। আমরা এইবিস্তারিত..

২০২১ সালের ২৬ সেপ্টেম্বর হাইকোর্টের দেওয়া ওই আদেশের ২১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আদালত তার পর্যবেক্ষণে বলেন, স্বামীর পাশাপাশি তার পক্ষে তার যেকোনো অভিভাবক মোহরানা পরিশোধ করতে পারবেন। আর মোহরানা হিসেবে জমি দেওয়া হলে তা পাওয়ার জন্য পারিবারিক আদালতের আশ্রয় নিতে পারবেন স্ত্রী। অর্থাৎবিস্তারিত..