গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। আগের দিনে এই রোগে মারা গিয়েছিল ৭ জন। এ সময়ে সংক্রমণ কমেছে ১ দশমিক ২৩ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৯৮ জন। মৃত্যুর হার ১ দশমিকবিস্তারিত..

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মৃত্যুতে আজ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হচ্ছে। শিনজো অ্যাবের মৃত্যুতে আজ শনিবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। জাপানের সাবেক প্রধানমন্ত্রীবিস্তারিত..

আগামীকাল রোববার মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবেন। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুয়ায়ী পশু কুরবানি করবেন। নামাজ শেষে মুসল্লিদের অনেকেই যাবেন কবরস্থানে। চির বিদায় নেয়া স্বজনদেরবিস্তারিত..

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল সকালে বঙ্গভবনে তাঁর পরিবারের সদস্য ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাসহ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহার নামাজ আদায় করবেন। বঙ্গভবনের একজন মুখপাত্র বাসসকে জানান, সকাল সাড়ে ৮টায় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য  স্বাস্থ্যবিধি বজায় রেখে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায় করার কথা রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেবিস্তারিত..

শ্রীলংকায় গত কয়েকমাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ শনিবার বিপজ্জনক মোড় নেয় যখন হাজার হাজার বিক্ষুব্ধ জনতা জোর করে কলম্বোতে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশার বাসভবনে ঢুকে পড়ে। বিক্ষোভকারীদের নিরস্ত করতে কাঁদানে গ্যাসের পাশাপাশি পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে, কিন্তু তাদের ঠেকানো সম্ভব হয়নি। বিভিন্ন খবরে জানা গেছে, প্রেসিডেন্টকে অজ্ঞাত কোন নিরাপদ জায়গায় সরিয়েবিস্তারিত..

গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে রিটকারীদের কাছ থেকে আইনজীবীর ১২ কোটি টাকা ফি নেয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ১২ কোটি টাকা ফি নেয়া হয়েছে কিনা কিংবা হয়ে থাকলে তার আইনী বৈধতা কি, তা তদন্তেরর নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিমকোর্টের এডভোকেট আশরাফুল ইসলাম আশরাফ এ রিট দায়ের করেন। তিনিবিস্তারিত..

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার চীনের কোটি কোটি লোক লকডাউনের আওতায় রয়েছে। দেশটির বৃহৎ পর্যটন নগরী জিয়ানে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছ, বুধবার নতুন করে তিনশ লোক সংক্রমিত হয়েছে। জিয়ান ও সাংহাই শহরে গুচ্ছ সংক্রমণ দেখা দিয়েছে। এ কারণে আশংকা করা হচ্ছে যে- দেশটিতে বছরের প্রথমবিস্তারিত..

বৈশ্বিক মহামারি করোনার পর আজ বুধবার থেকে বৃহত্তম পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবের পবিত্র মক্কায় কা’বা তওয়াফের মাধ্যমে হজ কার্যক্রম শুরু করেছেন। এবার করোনার বিধি নিষেধের কড়াকড়ি না থাকায় তাদের বেশীর ভাগই মাস্কবিহীন অবস্থায় হজ কার্যক্রমে যোগ দিয়েছেন। সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ১০ লাখ মুসলিম হজবিস্তারিত..

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশ’ নির্মাণের অংশ হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী চুয়েট ক্যাম্পাসে এক অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামানুসারে ‘চুয়েট শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’ উদ্বোধন করেন। শেখ হাসিনাবিস্তারিত..

নির্বাচনী ব্যবস্থাকে অধিকতর গণতান্ত্রিক ও আধুনিক করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জনগণের মতপ্রকাশের সর্বোত্তম মাধ্যম হচ্ছে নির্বাচন, আর সেই নির্বাচনী ব্যবস্থাকে অধিকতর গণতান্ত্রিক ও আধুনিক করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার কাজ করেবিস্তারিত..