প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা-২০২৪-এর ফলাফল প্রকাশ করেছেন। তিনি এখানে তাঁর সরকারি বাসভবন গণভবনে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি একটি বোতাম টিপে ফলাফল প্রকাশ করেন। এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসএসসি ও সমমানের পরীক্ষার সম্মিলিত ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। নয়টি সাধারণ, একটি মাদ্রাসাবিস্তারিত..

আর্জেন্টিনাকে ১৯৭৮ বিশ্বকাপ জেতানো কিংবদন্তি কোচ সিজার লুইস মেনোত্তি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। রবিবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এএফএ লিখেছে, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন অত্যন্ত শোকের সঙ্গে বর্তমান জাতীয় দলের পরিচালক ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লুইস সিজার মেনোত্তির মৃত্যুরবিস্তারিত..

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে কেরেম শালোম সীমান্ত ক্রসিংয়ে এক ঝাঁক রকেট হামলা চালানো হয়। এতে তিন সৈন্য নিহত হয়েছে। ইসরায়েলী সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। এ হামলায় আহত হয়েছে ১২ জন। তিন জনের অবস্থা আশঙ্কাজনক। ফিলিস্তিনী গ্রুপ হামাসের সশস্ত্র শাখা রকেট হামলার দায় স্বীকার করেছে। রোববারের এ হামলার পর ইসরায়েলবিস্তারিত..

ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ নিয়ে দোহায় সোমবার আবারো আলোচনা শুরু হচ্ছে। যদিও যুদ্ধ বন্ধে হামাস ও ইসরায়েলের মধ্যে মতভেদ রয়ে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, যুদ্ধবন্ধের দাবির কাছে সমর্পণ মানে পরাজয় মেনে নেয়া। এদিকে কাতার ভিত্তিক হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইলবিস্তারিত..

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সারা দেশের বিশেষ করে পূর্বাঞ্চলে কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির ধারাবাহিকতায় আজও সারা দেশে কাল বৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের খুলনা, রাজশাহী বিভাগ ছাড়াও সারাদেশে কাল বৈশাখী ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক এসব তথ্যবিস্তারিত..