সিরিয়ার রাজধানী দামেস্ক এবং এর আশেপাশে বেশ কয়েকটি অবস্থানে রোববার ইসরায়েলি হামলায় এক সৈন্য নিহত ও তিনজন আহত হয়েছে, সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা সিরিয়ার ভূখ- থেকে ইসরায়েলে দুটি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় সিরিয়ার সামরিক কমান্ড সেন্টারের পাশাপাশি দেশটির সেনাবাহিনী এবং বিমান প্রতিরক্ষাবিস্তারিত..

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০২১-২২ অর্থবছরের জন্য ৭৭ রপ্তানিকারকের মাঝে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করেছেন। তিনি আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই ট্রফি তুলে দেন। রপ্তানিতেবিস্তারিত..

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে মেটা। মেটা শুক্রবার এ ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন এলাকা ক্যাপিটল হিলে ২০২১ সালের জানুয়ারি মাসে ভাঙচুরে উসকানি দেওয়ার অভিযোগে ট্রাম্পের অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা দিয়েছিল প্রতিষ্ঠানটি। মেটা বলেছে, ‘সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী হিসেবেবিস্তারিত..

ইউক্রেনীয় ড্রোন হামলার পর শনিবার রাশিয়ার রোস্তভ অঞ্চলে একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। অঞ্চলের গভর্নর ভ্যাসিলি গোলুবেভ টেলিগ্রামে এ কথা বলেছেন। গোলুবেভ লিখেছেন, ‘ড্রোন হামলার পর, সিমলিয়ানস্কি জেলার একটি পেট্রোল শোধনাগারে আগুন লেগেছে’। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এলাকাটি যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে কয়েকশ’ কিলোমিটার দূরে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়বিস্তারিত..

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, আদালতের আদেশ মেনে চলার জন্য বাধ্যবাধকতা রয়েছে। আইন-শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো কার্যক্রম কেউ যদি করে তবে সেটি বরদাশত করা হবে না। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনিবিস্তারিত..

আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের চাপে থাকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থকদের নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করে যাচ্ছেন। শুক্রবার নির্বাচন প্রচারে ফিরে এসে তিনি যে ভালো আছেন এ কথাই তিনি সমর্থকদের বলেছেন। মিশিগান রাজ্যের অন্যতম নির্বাচনী লড়াইক্ষেত্র নর্থভিলে এক নৈশভোজে সমর্থকদের বাইডেন(৮১) বলেছেন, ‘আমাদের কাজ শেষ করতে হবে। আরবিস্তারিত..

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি স্কুল ভবন ধসে ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। রেডক্রস ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সকালে পরীক্ষা চলাকালে রাজ্যের জোস নর্থ জেলার সেন্টস একাডেমি স্কুলের দুই তলাবিশিষ্ট ভবনটি ধসে পড়ে। রেডক্রস মুখপাত্র নুরুদ্দীন হুসাইন মাগাজি বলেছেন, এইবিস্তারিত..

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সাম্প্রতিক চীন সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। শেখ হাসিনার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আগামীকাল বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত সোমবার চীনে সরকারি সফরে বেইজিং যান। তিনিবিস্তারিত..

যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। বৃহস্পতিবার বিকেল চারটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন। এদিন বিকেলে গণতান্ত্রিক বাম ঐক্য, এরপর এনডিএম, গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে পৃথক বৈঠক করবে বিএনপি। বিএনপিবিস্তারিত..

হাইকোর্টের আদেশের ওপর সুপ্রিম কোর্ট স্থিতাবস্থা দেওয়ার পর কোটা আন্দোলনের আর কোনো যৌক্তিকতা নেই। কাজেই কোটা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার কে এইচ মহিদ উদ্দিন। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। আইন ও আদালতের প্রতিবিস্তারিত..