ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক হলের নিয়ন্ত্রণ নিয়েছেন আন্দোলনকারীরা। রোববার দুপুর থেকে শিক্ষার্থীরা হলগুলো দখলে নেন। শুরুতে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলসহ কয়েকটি হলের তালা ভেঙে শিক্ষার্থীরা হলে প্রবেশ করেন। এরপর অন্যান্য হলেও শিক্ষার্থীরা প্রবেশের চেষ্টা করলে তালা খুলে দেন নিরাপত্তারক্ষীরা। শুরুতে হলপাড়ার পাঁচটি হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এরপর একে একে শহীদ সার্জেন্টবিস্তারিত..

সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে এ কারফিউ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে এ কারফিউ জারি থাকবে।বিস্তারিত..

সাত দিনের মাথায় আবার ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার পর সরকারি একটি সংস্থার নির্দেশে ফোর-জি সেবা বন্ধ করা হয়।ফোর-জি বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না। তখন শুধু টু-জির মাধ্যমে কথা বলা যায়। দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ১২ কোটির বেশি। মোবাইল অপারেটরদের আজ সরকারি একটিবিস্তারিত..

মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা। আজ রোববার বেলা ১টার পর ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশ দেওয়া হয়। সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষেরবিস্তারিত..

রাজধানীর পুরান ঢাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষ চলার মধ্যে পুরান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচির মধ্যে আজ বেলা ১১টার পর এইবিস্তারিত..

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে ৬-৭টি বাস এবং ৭-৮টি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আন্দোলনকারীরা এ ঘটনার দায় চাপাচ্ছেন ছাত্রলীগের ওপর। তাদের অভিযোগ, আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতেই ছাত্রলীগ হাসপাতালের বাসে আগুন দিচ্ছে। রোববার (৪ আগস্ট) বেলা পৌনে ১১টা থেকে এই আগুন দেওয়ার ঘটনা শুরু হয়। রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সাড়েবিস্তারিত..

মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত কর্মসূচিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় ৭ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (০৪ আগস্ট) মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট ও কৃষি ব্যাংক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময়বিস্তারিত..

সরকার পতনের এক দফা দাবিতে আজ রোববার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে অসহযোগ আন্দোলনের রূপরেখা তুলে ধরেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।এর আগে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণাবিস্তারিত..

কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে এক দফা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীসভার সব সদস্যের পদত্যাগ দাবিতে আগামীকাল রোববার সারাদেশে সর্বাত্মক অসহযোগ শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বিকেল সাড়ে পাঁচটার দিকে নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশে বলেন,বিস্তারিত..