প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আজ বুধবার দুপুর ১২টার দিকে পর্যবেক্ষণ ও নির্দেশনাসহ এ আদেশ দেন। চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা দেওয়া হলো উল্লেখ করে আপিল বিভাগ আগামী ৭ আগস্টবিস্তারিত..

মিয়ানমারের বাণিজ্যিক কেন্দ্র ইয়াংগুনে একটি নদীতে নৌকা ডুবে আটজন নিখোঁজ হয়েছে। বুধবার স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে। ইয়াংগুন নদীতে স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে (০১৪৫ জিএমটি) একটি ‘দুর্ঘটনার’ পরে নৌকাটি ডুবে যায়। দমকল বিভাগ ফেসবুক পেজে এ কথা জানিয়েছে। এই দুর্ঘটনায় অন্য কোনও জাহাজ জড়িত ছিল কিনা সে সম্পর্কে বিশদবিস্তারিত..

গাজা উপত্যকার মধ্যাঞ্চলে নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় চার শিশু নিহত হয়েছে। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন এ কথা জানিয়েছে। রিপোর্ট অনুযায়ী,প্রায় ১০ জন আহত হয়েছে। টেলিভিশন চ্যানেলটি আরও বলেছে,ইসরায়েলের আর্টিলারি নুসিরাত,বুরেজ এবং আল-মুগরাকা শরণার্থী শিবিরে গোলাবর্ষণ করছে। ইসরায়েলি বাহিনী গাজার পাশাপাশি লেবানন ও সিরিয়ার কিছু অংশে বিমান হামলাবিস্তারিত..

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে বুধবার ভোরে দুগ্ধবাহী এক ট্যাঙ্কারের সাথে একটি বাসের সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। জেলা পুলিশ প্রধানের কার্যালয় থেকে জুলফিকার আলী এএফপিকে বলেন, ‘বাসটি পেছন থেকে ট্যাঙ্কারকে ধাক্কা দেয়, এতে ১৮ জন নিহত ও ১৯বিস্তারিত..

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সে দেশে তাঁর দ্বিপাক্ষিক সফর শেষে আজ রাতে ঢাকার উদ্দেশে চীনের রাজধানী বেইজিং ত্যাগ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৭০৪) আজ স্থানীয় সময় রাত ১০টায় বেইজিং ক্যাপিটল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দেশেরবিস্তারিত..

বাংলাদেশ ও চীন উভয় দেশ বিদ্যমান ‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘বিস্তৃত কৌশলগত সহযোগিতামূলক অংশদারিত্বে’ উন্নীত হতে ২১টি দলিল সই করেছে। যার মধ্যে ২টি সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন এবং আরো ৭টি প্রকল্পের ঘোষণা রয়েছে। বেইজিং-এর গ্রেট হল অব দ্য পিপল-এ দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবংবিস্তারিত..

আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি হলো- সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল,বিস্তারিত..

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন চীন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৯ জুলাই) চীনের রাজধানী বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে ওয়ার্ল্ড সামিট উইং-এ বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ-সুবিধা বিষয়ক শীর্ষ সম্মেলনে বক্তব্য প্রদানের সময় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উৎকৃষ্ট জায়গা,বিস্তারিত..

সরকারি চাকরিতে (৯ম থেকে ১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনা আবেদনের শুনানি আপিল বিভাগে আগামীকাল ধার্য করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি মো. আশফাকুল ইসলাম আজ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী শাহ মনজুরুল হক।বিস্তারিত..

ইউক্রেনের কয়েকটি শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৩৭ জন নিহত হয়েছে। রাজধানী কিয়েভের সবচেয়ে বড় শিশু হাসপাতালেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে এক চিকিৎসকসহ প্রাপ্ত বয়স্ক দু’জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন। তবে এ অভিযোগ অস্বীকার করে মস্কো দাবি করেছে, ইউক্রেনেরবিস্তারিত..