দেশে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৮৬১ জনে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮১ জনেই রয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এবিস্তারিত..

মালদ্বীপের রাজধানী মালের বন্দরে চীনের সামরিক ‘নজরদারি’ জাহাজকে ভিড়তে দেওয়ার অনুমতি নিয়ে ভারত তার উদ্বেগের কথা জানাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, কূটনৈতিক স্তরে ভারত সেই উদ্বেগের কথা মালদ্বীপকে জানাবে বলে ঠিক করেছে। চীনের ওই জাহাজ ‘শিয়াং ইয়াং হং-৩’-এর গতিবিধি ও আচরণের ওপর নজর রাখতে সে দেশে থাকা ভারতীয় সরকারি সববিস্তারিত..

যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র গুলিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবি’র এক সদস্য নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম সিপাহি রইস উদ্দীন। বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ২২ জানুয়ারি আনুমানিক ভোর সাড়ে পাঁচটারবিস্তারিত..

বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের ভ্রমণের সুবিধার্থে ১১ জোড়া স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।  মঙ্গলবার(২৩ জানুয়ারি) রাজধানীর রেল ভবনে রেলমন্ত্রী জিল্লুল হাকিম এ তথ্য জানিয়েছেন। বিশ্ব ইজতেমা প্রথম পর্ব ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।  এরমধ্যে ২ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা-টঙ্গী-ঢাকাবিস্তারিত..

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সেখানকার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধারদের সঙ্গে সম্মুখ যুদ্ধে আরও ২১ সেনা নিহতের কথা স্বীকার করল ইসরায়েল। সোমবার মধ্য গাজার কিসুফিমের বসতি এলাকার কাছে এসব সেনা নিহত হয় বলে জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ নিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত গত বছরের ২৮ অক্টোবর গাজায় শুরু হওয়া স্থল অভিযানেবিস্তারিত..

দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলের আসনে জাতীয় পার্টিই বসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, স্বতন্ত্র সংসদ সদস্যেরা স্বতন্ত্রই থাকবেন। আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা জানান। সাংবাদিক তাঁর প্রশ্নে জানতেবিস্তারিত..

রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার (২১ জানুয়ারি) সকাল ৭টা ৩৩ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বাসসকে জানান, সকাল ৭টা ৩৩ মিনিটে খবর আসে রাজধানীর তোপখানা রোডের মেহেরবাবিস্তারিত..

সকলকে অবশ্যই ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র গড়ার অধিকারকে স্বীকৃতি দিতে হবে। জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস উগান্ডায় শনিবার জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে এ কথা বলেন। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেকসই ফিলিস্তিনী রাষ্ট্র গঠনে তার বিরোধিতা পুনরায় নিশ্চিত করেন। এ প্রেক্ষিতে উগান্ডার রাজধানী কাম্পালায় অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে গুতেরেস জোরবিস্তারিত..

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৪ উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর উপকণ্ঠে পূর্বাচল নিউ টাউনে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বাণিজ্য মেলার উদ্বোধন করেন। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তিবিস্তারিত..

জাপানের চন্দ্রযান ‘মুন স্নাইপার’ শনিবার নির্বিঘ্নে চাঁদে অবতরণ করেছে। এরফলে জাপান সফলভাবে চাঁদে অবতরণকারী পঞ্চম দেশের মর্যাদা অর্জন করলো। তবে চন্দ্রযানটির সৌর ব্যাটারি সমস্যার কারণে ‘মুন স্নাইপার’ মহাকাশযানটির ক্ষমতা শেষ হয়ে গেছে। একটি উত্তেজনাপূর্ণ ও উদ্বেগজনক ২০ মিনিটের অবতরণ পর্ব শেষে জাপানের মহাকাশ সংস্থা এ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জেএএক্সএ) বলেছে,তার স্মার্টবিস্তারিত..