পূর্বঘোষিত কালো পতাকা মিছিল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী ড. আব্দুল মঈন খানকে আটকের ঘণ্টাখানেক পর উত্তরা পশ্চিম থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ৩টার পর থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন মঈন খানের ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন ভূইয়া মিল্টন।  মিল্টন জানান, পুলিশ বলেছে- কালোবিস্তারিত..

সংসদ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কালো পতাকা মিছিল থেকে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটক করেছে পুলিশ। ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি’ আদায়ে ঢাকা মহানগর উত্তরে (জোন-২) কালো পতাকা মিছিলবিস্তারিত..

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে দ্বাদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলীয় উপনেতা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর আদেশক্রমে রোববার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় মানব সম্পদ শাখা-১ সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনবিস্তারিত..

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ক্ষমতাবলে পার্টি চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে বহিষ্কার করেছেন। সেই সঙ্গে রওশন এরশাদ নিজেকে পার্টি চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে পার্টি মহাসচিব হিসেবে ঘোষণা করেন। রওশন এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হোক তা মেনে নিতে পারি না। জাপা ক্রান্তিকালবিস্তারিত..

আগামী ২৭ জানুয়ারির কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করবে বিএনপি। আর এই মিছিল করার জন্য আইনশঙ্খলা বাহিনী থেকে মৌখিক অনুমতি পাওয়া গেছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। রিজভী জানান, ২৭বিস্তারিত..

আগামী শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীতে সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।  আওয়ামী লীগের উপ-দপ্তর সায়েম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘২৭ জানুয়ারি দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে আমাদের দলীয় সমাবেশ রয়েছে। ২৬ তারিখ দলের পক্ষবিস্তারিত..

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২০ জনের বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ধার্য করা হয়েছে ১৫ ফেব্রুয়ারি। বুধবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার-৩ নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়ার আইনজীবী আব্দুস সালাম হিমেল গণমাধ্যমকেবিস্তারিত..

দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলের আসনে জাতীয় পার্টিই বসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, স্বতন্ত্র সংসদ সদস্যেরা স্বতন্ত্রই থাকবেন। আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা জানান। সাংবাদিক তাঁর প্রশ্নে জানতেবিস্তারিত..

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘জাতির পিতা’ ঘোষণা দেওয়ার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা করা মামলায় সম্পূরক চার্জশিট দাখিল করেছে ডিবি পুলিশ। তারেক রহমানকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মালামাল ক্রোকের আদেশ জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটনবিস্তারিত..

টানা চতুর্থ মেয়াদের জন্য গঠিত আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন। সন্ধ্যায় বঙ্গভবনে পৃথকভাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে টানা চতুর্থ বারের মতো আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো। এটিবিস্তারিত..