সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন। আজ আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন। প্রধান বিচারপতি বলেন, ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হওয়ায় কোর্ট পরিচালনা কষ্টকর হয়ে যাচ্ছে। এ সময় কোর্ট পরিচালনার ক্ষেত্রে সব আইনজীবীদের সহযোগিতার আহ্বান জানান তিনি।বিস্তারিত..

পদ্মা সেতু নিয়ে বিরোধিতাকারীদের খুঁজে বের করতে হবে বলে অভিমত প্রকাশ করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ অভিমত ব্যক্ত করেন। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে থেকে ষড়যন্ত্রে জড়িতদের খুঁজে বের করতেবিস্তারিত..

আগামী ৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ৯টি অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠিত এ সব বেঞ্চের বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে দেওয়ানি সংক্রান্ত বিষয়াদী, বিচারপতি খিজিরবিস্তারিত..

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ শীর্ষ দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সহিংসতার জেরে উত্তর প্রদেশ রাজ্যের ছয় জেলা থেকে দুই শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আজ শনিবার এ খবর জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রাজ্যের প্রয়াগরাজ (এলাহাবাদ) জেলা থেকে সর্বোচ্চ ৬৮ জনবিস্তারিত..

রাজধানীর উত্তর মুগদায় ১০ মাস ধরে বাবা-মায়ের বাসায় কঠোর নজরদারির মধ্যে থাকা ১৯ বছরের কানাডিয়ান তরুণীকে বাংলাদেশস্থ কানাডা হাইকমিশনে পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীকে আজই  তরুণীকে কানাডিয়ান হাইকমিশনে পৌঁছে দিতে বলা হয়েছে। একইসঙ্গে তরুণীর নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন আদালত। তরুণীর বাবা-মা দেখা করতে চাইলেবিস্তারিত..

রাষ্ট্রদ্রোহের দায়ে পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছেন সে দেশের আদালত। শুধু তাই নয়, পাকিস্তানের সাবেক এ সামরিক শাসক যদি মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার আগে মৃত্যুবরণ করেন তবে তার মরদেহ রাস্তায় তিন দিন ঝুলিয়ে রাখারও নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। যদিও এমন রায়ের কারণে বিচারক প্যানেলের প্রধানকে অপসারণ করতে চাচ্ছে সরকার। গত মঙ্গলবারবিস্তারিত..

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অভিযুক্ত রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে দেশ ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ডাক ও রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠিয়েছেন। নোটিশে বলা হয়, নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেবিস্তারিত..

নেহেরু-গান্ধী পরিবারকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করায় অভিনেত্রী পায়েল রোহতগিকে আটক করা হয়েছে। রোববার রাজস্থান পুলিশ তাকে গ্রেফতার করে। ভারতীয় সংবামাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গত অক্টোবরে টুইটারে একটি ভিডিও পোস্টে মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু, তার স্ত্রী কমলা নেহরু, ইন্দিরা গান্ধী এবং ফিরোজ গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছেবিস্তারিত..

জামিন চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন। আবেদনের প্রেক্ষিতে জামিনের বিষয়ে আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত। রোববার (১৫ ডিসেম্বর) ওই আবেদনের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।বিস্তারিত..

আগামী ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারী পর্যন্ত সুপ্রিমকোর্টে অবকাশ থাকবে। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে ৮টি বেঞ্চ গঠন করে দেয়া হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সূত্র :বিস্তারিত..