প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের বিশাল সামুদ্রিক এলাকা থেকে ‘সামুদ্রিক সম্পদ’ আহরণ করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘আমরা যে সামুদ্রিক এলাকাগুলো অর্জন করেছি সেখান থেকে আমাদের সামুদ্রিক সম্পদ আহরণ করতে হবে। আমি বিশ্বাস করি ব্লু ইকোনমির ঘোষণা বাস্তবায়িত হবে।বিস্তারিত..

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একুশ মাথানত না করতে শিখিয়েছে। তাই মাথা উঁচু করে জাতিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ জন বিশিষ্ট ব্যক্তির মধ্যে ‘একুশে পদক-২০২৪’ প্রদানকালে দেওয়া প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আজবিস্তারিত..

একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল। মাতৃভাষা আন্দোলনের ৭২ বছর পূর্ণ হবে এদিন। রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে। এদিন রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবকবিস্তারিত..

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য আজ ২১ জন বিশিষ্ট ব্যক্তির হাতে ‘একুশে পদক ২০২৪’ তুলে দিয়েছেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রাপ্তদের মধ্যে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিকবিস্তারিত..

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখে তিন দিনব্যাপী ‘মিউনিখ নিরাপত্তা সম্মেলন’ ২০২৪-এ যোগদান শেষে আজ সকালে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট আজ সকাল ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরআগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি জার্মানির মুনচেনবিস্তারিত..

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বাংলাদেশ ও ভারতের নিজস্ব মুদ্রা বিনিময়ের মাধ্যমে দু’দেশের মধ্যে ব্যবসা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশি টাকা ও ভারতীয় রুপি বিনিময়ের মাধ্যমে আমাদের মধ্যে ব্যবসা করতে পারি। এটি ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে ব্যবসা সম্প্রসারিত করতে এটিকে আমাদের আরও বাড়াতে হবে।’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসবিস্তারিত..

সাম্প্রতিক সময়ে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে প্রাণভয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী বিজিপি সদস্যসহ ৩শ’ ৩০ মিয়ানমার নাগরিককে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সকালে বিজিবি’র কক্সবাজার অঞ্চলের সার্বিক তত্ত্বাবধানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী ৩০২ বিজিপি সদস্য, ৪বিস্তারিত..

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ সকালে জার্মানির উদ্দেশ্যে যাত্রা করেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে আজ সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-২০৭) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানটি (মিউনিখ সময়) ৫টা ২০মিনিটে জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফবিস্তারিত..

সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে চলতি বছরের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। একুশে পদকে ভূষিত হয়েছেন ভাষা আন্দোলনে মৌ.আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর), ভাষা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর), শিল্পকলায় (সংগীত) জালাল উদ্দীন খাঁ (মরনোত্তর), শিল্পকলায় (সংগীত) বীর মুক্তিযোদ্ধা কল্যানী ঘোষ, শিল্পকলায় (সংগীত)বিস্তারিত..

আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারের মেয়াদে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভায় ৪ হাজার ৪৫৩ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকার অর্থায়ন করবে ৩ হাজার ৯০৯ কোটি টাকা। সংস্থার নিজস্ব তহবিল থেকে অর্থায়ন ২৮৯ কোটি ৫৮ লাখ টাকা এবং বিদেশি ঋণ ও অনুদানবিস্তারিত..