সেই সময়ই বার্সেলোনার চোখে পড়েছিলেন, বার্সাই তাঁর হরমোনের চিকিৎসার ব্যয়ভার বহন করেছিল। স্পেনেই বেড়ে ওঠা, ফুটবলার হয়ে ওঠা মেসির। স্পেনের হয়ে তিনি খেলতেই পারতেন।
দেল বস্ক বলেন, ‘আমি মেসিকে বেড়ে উঠতে দেখেছি চোখের সামনে, সে সব সময়ই দুর্দান্ত ফুটবলার। অসম্ভব প্রতিভার অধিকারী। আমি তাঁকে স্পেনের পক্ষে খেলানোর সম্ভব সব চেষ্টাই করেছি। কিন্তু মেসির মনে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা তীব্র। সে আর্জেন্টিনাকেই বেছে নিয়েছে।




















