পাকিস্তানে জাতীয় পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যে ছয়টা পর্যন্ত। দেশটির সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে কয়েকটি মামলায় কারাবন্দী করে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইমরান খান একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী রয়েছেন। নির্বাচনী প্রচারণাকালে পাকিস্তানেরবিস্তারিত..

টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা এরই মধ্যে ইজতেমা ময়দান বুঝে পেয়েছেন। ইজতেমা উপলক্ষে আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ ছাড়া ইজতেমা ময়দান পরিষ্কারের কাজ চলছে জোরেশোরে। এদিকে এবারের ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভির অংশগ্রহণবিস্তারিত..

স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে না বলে যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে সৌদি আরব।  একই সঙ্গে ইসরায়েলকে গাজা উপত্যকায় চলমান আগ্রাসন বন্ধ করতে হবে বলেও জানিয়েছে দেশটি। বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমের প্রতিবেদনেবিস্তারিত..

আগামী শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। মঙ্গলবার বিকালে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজক কমিটি গাজীপুর জেলা প্রশাসকের কাছে ময়দান বুঝিয়ে দেন। পরে জেলা প্রশাসক দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজক কমিটির কাছে ইজতেমা ময়দান বুঝিয়ে দেন। দ্বিতীয় পর্বের আয়োজকরা প্রস্তুতি কাজ শুরু করেছেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলাবিস্তারিত..

পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপি সদস্যদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। আর এ বিষয়ে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরূপ মন্তব্য পাগলের প্রলাপ। গতকাল মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ড. হাছান বলেন, আজবিস্তারিত..

অনলাইনে গণমাধ্যমের জন্য বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। গতকাল মঙ্গলবার রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি একথা জানান। এ সময় প্রতিমন্ত্রী বলেন, অনলাইন পত্রিকা ও নিউজ পোর্টালের জন্য সরকারি বিজ্ঞাপনবিস্তারিত..

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বঙ্গভবনে সাক্ষাৎকালে প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সার্বিক কার্যক্রম বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুবিস্তারিত..

জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে আরো ১৬টি কমিটি গঠিত হয়েছে। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। কমিটিগুলোর মধ্যে একটিতে স্বতন্ত্র সংসদ সদস্যকে সভাপতি করা হয়েছে। এর আগে রোববার অধিবেশনের দ্বিতীয় দিনে ১২টি কমিটিবিস্তারিত..

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুইজনের মৃত্যুর ঘটনায় ঢাকায় দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন মিয়ানমারের রাষ্ট্রদূত। পরে ১১টা ৩৫মিনিটের দিকে বের হয়ে যান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইংয়ের কর্মকর্তা রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন।বিস্তারিত..

মিয়ানমার অভ্যন্তরে সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) ও সেনাবাহিনীর আরও ১১৬ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ নিয়ে দেশটির বিভিন্ন বাহিনীর মোট ২২৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নিল। মঙ্গলবার সকাল ৮ টার দিকে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিজিপির আরও ১১৬ জনের অনুপ্রবেশবিস্তারিত..