২০২২-২৩ অর্থবছরের বাজেটকে গণবিরোধী বাজেট উল্লেখ করে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। শনিবার সকালে এ বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি রাজধানীর মিরপুর ১০ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১২ গোলচত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ পরবর্তী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়বিস্তারিত..

পদ্মায় চলন্ত ফেরি বেগম রোকেয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ভোর সোয়া ৫টার দিকে মাঝিরকান্দি চ্যানেলে ফেরিটিতে আগুনের সূত্রপাত হয়। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফেরির পাম্প দিয়ে পানি ছিটিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন ফেরির কর্মকর্তারা। ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। জানা গেছে, ভোর পৌনে ৫টায় ফেরিটি মুন্সীগঞ্জের শিমুলিয়াবিস্তারিত..

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ শীর্ষ দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সহিংসতার জেরে উত্তর প্রদেশ রাজ্যের ছয় জেলা থেকে দুই শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আজ শনিবার এ খবর জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রাজ্যের প্রয়াগরাজ (এলাহাবাদ) জেলা থেকে সর্বোচ্চ ৬৮ জনবিস্তারিত..

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নূপুর শর্মাসহ শীর্ষস্থানীয় দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভের সময় গতকাল শুক্রবার দেশটির ঝাড়খন্ড রাজ্যের রাজধানী রাঁচিতে ২ জন নিহত হন, আহত হয়েছেন ১০ জন। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির। রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস দুই বিক্ষোভকারীর মৃত্যুর কথা নিশ্চিত করেছে।বিস্তারিত..

মৌলভীবাজারে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবাত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সিলেট-ঢাকা রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের শমসের নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বেলা দুইটার পর ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শমসের নগর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জামাল উদ্দিন প্রথম আলোকেবিস্তারিত..

বলিভিয়ার সাবেক নারী প্রেসিডেন্ট জেনিন আনেজকে শুক্রবার ১০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী ও পূর্বসুরি ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের দায়ে তাকে এ সাজা দেওয়া হলো। খবর এএফপি’র। খবরে বলা হয়, লাপেজ নগরীর প্রথম সেন্টেন্সিং কোর্ট ঘোষিত আদেশ অনুযায়ী, আনেজ নগরীর একটি মহিলা কারাগারে ১০ বছর সাজা ভোগ করবেন।বিস্তারিত..

বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপার্সন খালেদায় জিয়া মধ্যরাতে অসুস্থ হয়ে পড়ার পর ঢাকার একটি হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান জানান খালেদা জিয়ার হার্ট অ্যাটাক হয়েছে এবং এরপর দ্রুত তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। “শুক্রবার সকালবিস্তারিত..

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর ১২টার পর জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়। এতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহবিস্তারিত..

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় বিজেপির সাময়িক বরখাস্ত নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। অবমাননাকর মন্তব্য করার প্রায় দুই সপ্তাহ পর নূপুরের বিরুদ্ধে মামলা হলো। মামলার বাদী পুলিশ। মামলায় বিজেপির দিল্লি শাখার তৎকালীন গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালেরবিস্তারিত..

দেশ থেকে বিভিন্ন উপায়ে পাচার হয়ে যাওয়া অর্থ বাজেটে বৈধ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কর দিয়ে এসব অর্থ বৈধ হয়ে গেলে এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না আয়কর কর্তৃপক্ষসহ যেকোনো কর্তৃপক্ষ। ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এই প্রস্তাব দিয়েছেন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাপীবিস্তারিত..